দেশ ছেড়ে পালিয়েছে পাঁচ লক্ষাধিক ইউক্রেনীয়: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৫

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত দেশটি ছেড়ে পালিয়েছে পাঁচ লাখেরও বেশি ইউক্রেনীয়। ভিনদেশে শরণার্থীর জীবন বেছে নিয়েছে তারা। সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘের তরফে মানবিক তৎপরতার প্রচেষ্টা জোরদারের কথা জানান তিনি।

বিদ্যমান যুদ্ধাবস্থার কারণে দেশ ছেড়ে পালাতে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত এলাকার দিকে যাত্রা করছে। এর পাশাপাশি আগ্রাসী শক্তিকে প্রতিরোধের লড়াইয়ে নেমে পড়েছে অনেকে।

কিয়েভ অভিমুখে রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে বিভিন্ন স্থানে ব্যারিকেড তৈরি করা হয়েছে। পিস্তল, ছুরি কিংবা হাতুড়ি যে যা পেরেছেন তাই নিয়ে হাজির হয়েছেন লোকজন হাজির হয়েছেন এসব ব্যারিকেডে। বালুভর্তি বস্তা, কাঠের বাক্স ও ইট স্তূপ করে এসব স্থানে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের জাতীয় পতাকা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের