খেরসনে হামলা শুরু করেছে রুশ বাহিনী: ইউক্রেন

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ০৮:১৮আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:৪৫

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী খেরসন শহরে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণের মিকোলাইভ এবং নিউ কাকোভকা শহরের মাঝে অবস্থিত খেরসন শহর।

ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন সার্ভিস টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, শত্রুরা বিমানবন্দর থেকে নিকোলেভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্লান্টের কাছে একটি রিংয়ের দিকে অগ্রসর হচ্ছে।’

এর আগে বিবিসি জানায় খেরসন বিমানবন্দরের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খেরসনের আঞ্চলিক প্রশাসনও ফেসবুক পোস্টে জানিয়েছে, রুশ বাহিনী শহরটি ঘিরে ফেলেছে। তবে এখনও দখল করতে পারেনি।

শহরের মেয়র জানিয়েছেন, রুশ বাহিনী প্রবেশ পথগুলোতে চেকপয়েন্ট বসিয়েছে। মেয়র ইগোর কোলিখায়ে ফেসবুকে লিখেছেন, ‘পরিস্থিতি সামনে কিভাবে আগাবে তা বলা কঠিন। খেরসন ইউক্রেনীয়দের ছিল, থাকবে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে শান্ত এবং বিচক্ষণ থাকতে বলছি। কারফিউ এর মধ্যে বাইরে যাবেন না। কারো সঙ্গে আক্রামণাত্মক আলোচনায় যাবেন না এবং শত্রুদের সহিংসতায় উস্কানি দেবেন না।’

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের