খারকিভে রুশ হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ১৫:৩৯আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬:৩৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, তিন শিশুসহ ৯ জন বেসামরিক নিহত হয়েছেন সোমবার। তাদের অভিযোগ, রাশিয়া আবাসিক ভবনকে নিশানা করে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে।

খারকিভে রাশিয়ার সর্বশেষ হামলার আগে জেলেনস্কি জানান, ইচ্ছাকৃত বেসামরিককে নিশানা করার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রয়েছে। বলেন, রুশ সেনারা নির্মমভাবে বিমানের কামান থেকে গুলিবর্ষণ করেছে।

সোমবার শেষ রাতে ইউক্রেনীয়দের উদ্দেশে এক ভাষণে তিনি আরও বলেন, এটি স্পষ্টভাবে একটি যুদ্ধাপরাধ। শান্তিপূর্ণ শহর। শান্তিপূর্ণ আবাসিক এলাকা। কোনও সামরিক স্থাপনা নেই, কয়েক জন প্রত্যক্ষদর্শী মানুষের বক্তব্য প্রমাণ করে এখানে ভুলের কোনও সুযোগ ছিল না। এটি ইচ্ছাকৃত মানুষকে ধ্বংস করা। রুশরা জানতো তারা কাদের গুলি করছে।

ইউক্রেনে চলতে থাকা রুশ আগ্রাসন ঘিরে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। প্রসিকিউটর করিম এ এ খান সোমবার বলেন, এই তদন্তে ইউক্রেনের যেকোনও এলাকায় যুদ্ধরত যেকোনও পক্ষের সংঘটিত অপরাধ খতিয়ে দেখা হবে। তিনি জানান, তার কার্যালয় যত দ্রুত সম্ভব এই তদন্ত শুরু করবে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম