মাইকোলাইভে রুশ সেনাদের আটকের দাবি ইউক্রেনের

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৩:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৩:৫৫

দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে বেশ কিছু রুশ সেনা আটকের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গত কয়েক দিন ধরে শহরটিতে তীব্র লড়াই ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক গভর্নর এবং ইউক্রেনের পার্লামেন্টের এক সদস্য সেখানে আটক হওয়া রুশ সেনাদের ছবি প্রকাশ করেছেন।

আইনপ্রণেতা এবং পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং গোয়েন্দা কমিটির সেক্রেটারি রোমান কসটেনকো জানান, রাশিয়ার জিআরইউ এর দশম ব্রিগেডের একটি প্রাক-নিরীক্ষণ ইউনিটকে মাইকোলাইভের বাইরে প্রতিহত করা হয়েছে।

রোমান কসটেনকো মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা তাদের ঘিরে ফেলি এবং তারা ধরা হয়। তারা এখন এসবিইউ (ইউক্রেনীয়ান সিকিউরিটি সার্ভিস) এর সঙ্গে রয়েছেন।’ তিনি জানান, পাঁচ রুশ সেনার এক জন মারা গেছে, এক জনকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিন জন জীবিত রয়েছে।

তবে ইউক্রেনীয় আইনপ্রণেতার দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি সিএনএন। তবে গত কয়েক দিন ধরে শহরটিতে রুশ বাহিনীর প্রবেশের চেষ্টা করছে। যার জেরে তীব্র লড়াই প্রত্যক্ষ করেছে সিএনএন এর সংবাদদাতারা।

ইউক্রেনীয় আইনপ্রণেতা রোমান কসটেনকো বলেন, ‘তারা (রুশ বাহিনী) মাঝেমধ্যে মাইকোলাইভে হামলা চালাচ্ছে, কিন্তু বাইরে লড়াই চলছে আর তারা আমাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে।’

মাইকোলাইভ কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত। খেরসন থেকে শহরটির দূরত্ব এক ঘণ্টার। কৌশলগতভাবে গুরুত্বডপূর্ণ ওই শহরটি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে রুশ বাহিনী।

আটক হওয়া এক রুশ সেনাকে তার মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। এসংক্রান্ত একটি ভিডিও টেলিগ্রামে পোস্ট করেছেন আঞ্চলিক গভর্নর ভিটালি কিম। এতে দেখা যায়, ‘ওই রুশ সেনা তার মাকে বলছেন, ভয় পেয়ো না, আমি ঠিক আছি।’

ওই সময় এক ইউক্রেনীয় সেনা ফোনটি কেড়ে নিয়ে বলেন, ‘আপনি জানেন আপনার ছেলে কি করেছে? সে যুদ্ধ করেছে আর আমাদের বেসামরিক মানুষ হত্যা করেছে।’

পরে রুশ সেনা আবারও ফোন নিয়ে মায়ের কাছে নিজেকে বন্দি হিসেবে দাবি করেন। তিনি তার মাকে মস্কোর সামরিক কর্তৃপক্ষসহ অন্যান্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

পরে ওই ইউক্রেনীয় সেনা আরও বলেন, ‘আমরা তাকে স্পর্শ করবো না কারণ আমি অর্ধেক রাশিয়ান এবং অর্ধেক ইউক্রেনীয়।’

সূত্র: সিএনএন

 

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান