ইউক্রেন সীমান্তের কাছ দিয়ে উড়ে গেলো মার্কিন বোমারু বিমান

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ১০:২০আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০:২৩

ইউক্রেনে রুশ অভিযানের মধ্যেই ন্যাটোর পূর্বাঞ্চল দিয়ে উড়ে গেলো বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস মার্কিন বোমারু বিমান। নিজেদের ঐক্য প্রদর্শনের অংশ হিসেবে জার্মানি ও রোমানিয়ার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেয় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইউরোপের মার্কিন বিমানবাহিনী বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান বিমানবাহিনীর সবচেয়ে বড় কৌশলগত বোমারু বিমানগুলো ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স স্টেশন (আরএএফ) ফেয়ার ফোর্ড থেকে উড্ডয়ন করা হয়।

মার্কিন বোমারু বিমানটি রোমানিয়াতে অবস্থান নেয়। সেখানে বোমারু টাস্ক ফোর্স (বিটিএফ) মিশনে অংশ নেয়।

জেনারেল জেফ হ্যারিগিয়ান বলেন, বোমারু বিমান রোমানিয়ার আকাশসীমার মধ্যেই ছিল। যা ইউক্রেনের সীমানা থেকে খুব কাছাকাছি। যেখানে দেশটিতে রুশ বাহিনী আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিটিএফের মাধ্যমে আমাদের মিত্র এবং অংশীদারদের একীভূতের পাশাপাশি প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সুযোগ করে দেয়। বিশেষ করে এই কঠিন সময়ে।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযানের ফলেও মিত্র ইউক্রেনে সেনা না পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। জোটের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের