পুতিনের সঙ্গে সাক্ষাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২২, ২৩:১৪আপডেট : ০৫ মার্চ ২০২২, ২৩:২২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই শনিবার মস্কোয় এ বৈঠকে মিলিত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে ইসরায়েল।

গত বুধবার কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলা চালায় রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে স্থানে নাৎসী গণহত্যার শিকার হয়েছিলেন ৩০ হাজার ইহুদি, সেই স্থানের কাছে ফের হামলা হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ইউক্রেনের ইহুদি ধর্মাবলম্বী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হিব্রু ভাষায় দেওয়া এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘সারা দুনিয়ার ইহুদিদের বলছি-এখানে কি ঘটেছে দেখতে পেয়েছেন? এই দৃশ্য দেখে আর চুপ করে না থাকা সারা পৃথিবীর লাখ লাখ ইহুদির জন্য গুরুত্বপূর্ণ। কারণ নীরবতাই নাৎসীবাদের জন্ম দেয়।’

এর একদিনের মাথায় আবারও ইউক্রেনের পাশে দাঁড়াতে ইহুদিদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। জানান নিজের বহুবার ইসরায়েল সফরের কথা। সেখানে নিজের পরিবারের সদস্যরা থাকারও দাবি করেছেন তিনি। এর মধ্যেই শনিবার ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য মস্কো নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম