রুশ আগ্রাসন অবিশ্বাস্য: খোলা চিঠিতে ইউক্রেনের ফার্স্টলেডি

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১৩:০৫আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৮:২৪

নিজ দেশে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিশ্ব মিডিয়ায় খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। মঙ্গলবার লেখা এই চিঠিতে ইউক্রেনীয় শিশুসহ বেসামরিকদের ওপর ক্রেমলিন ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

আবেগি খোলা চিঠিতে জেলেনস্কা বলেন, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাবে এটা বিশ্বাস করা অসম্ভব ছিল। তিনি লেখেন, ‘২৪ ফেব্রুয়ারি, আমরা সকলেই রুশ আগ্রাসনের ঘোষণাতে জেগে উঠলাম। ট্যাংক ইউক্রেনীয় সীমানায় ঢুকে পড়লো, প্লেন আমাদের আকাশে ঢুকলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক আমাদের শহরগুলো ঘিরে ফেললো।’

ইউক্রেনের ফার্স্টলেডি লেখেন, ‘ক্রেমলিনপন্থি প্রপাগান্ডা সংবাদমাধ্যমগুলো একে বিশেষ অভিযান আখ্যা দেওয়া সত্ত্বেও ঘটনা হলো, ইউক্রেনীয় বেসামরিকদের ব্যাপকভাবে হত্যা করা হচ্ছে।’

রুশ আগ্রাসনে নিহত কয়েকটি শিশুর নাম উল্লেখ করে একে ‘সম্ভবত সবচেয়ে ভয়াবহ এবং বিপর্যয়কর’ ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। ওলেনা জেলেনস্ক লেখেন, ‘আট বছরের অ্যালিস...ওখতিরখা শহরের রাস্তায় মারা যায়, যদিও তার দাদা তাকে রক্ষার চেষ্টা করেছিল। কিয়েভে বোমাবর্ষণে বাবা-মায়ের সঙ্গে নিহত হয় পোলিনা।’

বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে প্রাধান্য দিয়ে লেখা ওই খোলা চিঠিতে ওলেনা জেলেনস্কা লেখেন, ‘এই যুদ্ধ আমাদের বেসামরিক জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর তা কেবল বোমাবর্ষণে সীমাবদ্ধ নয়। আমাদের সড়কে শরণার্থীর বন্যা। প্রিয়জন ছেড়ে যাওয়ার কষ্ট নিয়ে পথ পাড়ি দিতে থাকা ক্লান্ত নারী ও শিশুদের চোখের দিকে তাকান।’

ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন বাস্তবায়নে পশ্চিমাদের ফের আহ্বান জানান ইউক্রেনের ফার্স্টলেডি। তবে এই প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে ন্যাটো জোট।

সূত্র: এএফপি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম