ইউক্রেনকে জীবাণু গবেষণাগার ধ্বংসের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ১১:০৫আপডেট : ১১ মার্চ ২০২২, ১১:০৫

ইউক্রেনকে অতি-ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগের জীবাণু মজুত রাখা সব সরকারি গবেষণাগার ধ্বংস করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশের জনগোষ্ঠীর মধ্যে ‘কোনও সম্ভাব্য রোগ ছড়িয়ে’ পড়া ঠেকাতে বৃহস্পতিবার এই পরামর্শ দেওয়া হয়েছে।

জৈবনিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের অভ্যন্তরে রুশ বাহিনীর চলাফেরা এবং বোমাবর্ষণের কারণে গবেষণাগারে থাকা রোগ সৃষ্টিকারী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।

অন্য অনেক দেশের মতো ইউক্রেনের সরকারি স্বাস্থ্য গবেষণাগারে বিপজ্জনক রোগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা পরিচালিত হয়। সম্প্রতি কোভিড-১৯ নিয়েও গবেষণা চালিয়েছে তারা। এসব গবেষণায় দেশটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ডব্লিউএইচও এর সহায়তা পেয়ে থাকে।

রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে কিভাবে গবেষণা কার্যক্রম চালানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় ডব্লিউএইচও জানিয়েছে, তারা বিগত কয়েক বছর ধরেই ইউক্রেনীয় সরকারি স্বাস্থ্য গবেষণায় সহায়তা দিয়ে আসছে। গবেষণাগার থেকে দুর্ঘটনাক্রমে কিংবা ইচ্ছাকৃতভাবে জীবাণু ছড়িয়ে পড়া ঠেকাতে নিরাপত্তা অনুশীলনও এই সহযোগিতার অংশ বলে ওই বার্তায় জানানো হয়।

ডব্লিউএইচও বলেছে, ‘এই কাজের অংশ হিসেবে, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য দায়িত্বশীল সংস্থাকে রোগ ছড়ানো ঠেকাতে অতি-ঝুঁকিপূর্ণ গবেষণাগার ধ্বংসের পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।’

তবে কখন এই পরামর্শ দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি ডব্লিউএইচও। এছাড়া ইউক্রেনের গবেষণাগারগুলো কোন ধরনের জীবাণু বা বিষ মজুত রয়েছে তাও জানানো হয়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান