যুদ্ধবিরোধী সেই রুশ সাংবাদিককে জরিমানা করলো মস্কো

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২২, ০০:৪২আপডেট : ১৬ মার্চ ২০২২, ০১:১৩

রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের এক অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধবিরোধী পোস্টার দেখানো ও ভিডিও তৈরির অভিযোগে রুশ সাংবাদিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। মারিনা ওভস্যানিকোভাকে ২৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে সরাসরি সম্প্রচারিত টিভি সংবাদের অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধবিরোধী বিক্ষোভ করার পর রাশিয়ার ওই সাংবাদিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। চ্যানেল ওয়ান এর এডিটর মারিনা ওভস্যানিকোভা গত সোমবার রাতে যুদ্ধবিরোধী পোস্টার নিয়ে সরাসরি অনুষ্ঠানে হাজির হন।

বেশ কয়েক সেকেন্ড ধরে দেখা যাওয়া ওই প্রতীকে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ থামাও, প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না, এখান থেকে আপনাদের মিথ্যা বলা হচ্ছে’। 

সরাসরি অনুষ্ঠানে প্রতিবাদ জানান ওই সাংবাদিক

এ অবস্থায় তাকে আদালতে তোলা হয়। শুনানির পর মারিনা ওভস্যানিকোভা সাংবাদিকদের বলেন, 'দু’দিন না ঘুমিয়ে কাটাতে হয়েছে। আইনি সহায়তা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ না দিয়েই টানা ১৪ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়'।

আদালতে শুনানি থেকে বেরিয়ে সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘এটি আমার যুদ্ধবিরোধী সিদ্ধান্ত ছিল। আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ রাশিয়ার এই অভিযান আমার পছন্দ হয়নি। সত্যি এটা খুবই ভয়ানক ছিল’।

এমন সত্য বলায় এই রুশ সাংবাদিকের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী