নিষেধাজ্ঞার প্রকৃত প্রভাব টের পেতে শুরু করেছে রাশিয়া: ফ্রান্স

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৮:৫৫আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৯:৪৪

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে পশ্চিমা দেশগুলো। এই নিষেধাজ্ঞার প্রকৃত প্রভাব মস্কো ইতোমধ্যে টের পেতে শুরু করেছে বলে ধারণা ফ্রান্সের। 

ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল অ্যাটল বলেন, আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি, এর জন্য প্রেসিডেন্ট পুতিনকে চড়া মূল্য দিতে হবে। একপর্যায়ে যুদ্ধ ছেড়ে দিতে বাধ্য হবেন তিনি। 

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা ভ্লাদিমির পুতিনের কারণে যুদ্ধের ব্যয় সর্বোচ্চ বাড়িয়ে দিচ্ছি। আশা করা যাচ্ছে, আরোপিত নিষেধাজ্ঞাগুলো এমনভাবে প্রভাব ফেলবে, এতে পরিকল্পনাগুলো পর্যালোচনা করতে বাধ্য হবেন তিনি। এছাড়া আমরা ইউক্রেনীয়দের প্রয়োজনীয় সমর্থন অব্যাহত রাখবো।

গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনের খারকিভ, মারিউপোলসহ অনেক শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ যোদ্ধারা। এ অবস্থায় ইউক্রেনে রুশ অভিযানের ইস্যুতে আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সম্মেলনে জড়ো হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ।

সূত্র: আল জাজিরা।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের