ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ১৫:৪২আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫:৪৩

ইউক্রেনে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রাশিয়া। দেশটি বলছে, এ ঘটনায় ইউক্রেনের একটি জ্বালানি স্টোরেজ সাইট ধ্বংস হয়ে গেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে  রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলো মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকার এলাকার কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় ইউক্রেনীয় বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের একটি বড় স্টোরেজ সাইট ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ার এমন দাবির বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

এর আগে শনিবার ইউক্রেনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে রাশিয়া। এদিন দেশটির পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে শক্তিশালী হামলার কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রথম দিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে রুশ সরকারের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ দাবি করেন, ইউক্রেনের ভূগর্ভস্থ সামরিক স্থপনায় হাইপারসনিক প্রযুক্তির কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সেখানে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও সেনাদের বিমানের গোলাবারুদ সংরক্ষণ ছিল। সফলতার সঙ্গেই আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্রটি।

রাশিয়ার সামরিক বাহিনীর তথ্যমতে, হামলায় ব্যবহৃত কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। একইসঙ্গে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে এটি। উল্লেখ্য, শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি দ্রুত গতিসম্পন্ন যে কোনও প্রযুক্তিকে হাইপারসনিক বলা হয়ে থাকে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি