বেলারুশ থেকে পশ্চিমাঞ্চলে হামলার আশঙ্কা ইউক্রেনের

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ২২:০০আপডেট : ২০ মার্চ ২০২২, ২২:০১

প্রতিবেশী বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় ভলিন এলাকায় আক্রমণের তীব্র ঝুঁকির কথা জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়। তবে এই আক্রমণ রুশ বাহিনী নাকি বেলারুশের সেনাবাহিনীর কাছ থেকে আসতে পারে, তা স্পষ্ট করা হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণ মূলত উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় চলমান রয়েছে। তবে গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইউক্রেনের রাশিয়ার আক্রমণে সহযোগিতার কথা প্রকাশ্যে স্বীকার করেনি বেলারুশ। দেশটির ভূখণ্ড রুশ সেনা, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের জন্য ব্যবহৃত হয়েছে। তবে নিজেদের সেনাদের যুদ্ধে মোতায়েন করেনি তারা।

মঙ্গলবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তার দেশ।  

গত সপ্তাহে ইউক্রেনের সরকার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন থেকে বেলারুশে বিমান হামলা সাজানোর অভিযোগ করেছে। তাদের দাবি, এর মাধ্যমে মস্কো মিত্র বেলারুশকে সংঘাতে যুক্ত করতে এই অজুহাত তৈরি করা হচ্ছে।

অবশ্য লুকাশেঙ্কো ইঙ্গিত দিয়েছেন, বেলারুশের ধৈর্য্যের সীমা অসীম নয়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের