ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২২, ২২:০২আপডেট : ২০ মার্চ ২০২২, ২২:০২

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির পার্লামেন্টেও ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে ইসরায়েল।

ফ্রান্স ২৪-এর খবরে বলা হয়েছে, জেলেনস্কি এমন একটি দেশের আইনপ্রণেতাদের সম্বোধন করবেন যেখানকার বাসিন্দাদের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষের শিকড় সাবেক সোভিয়েত ইউনিয়নে।

ব্যক্তিগতভাবে ইহুদি ধর্মে বিশ্বাসী ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন চলমান রুশ আগ্রাসনের ঘটনায় নিজের এই ধর্মীয় পরিচয় সামনে এনেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে নিহত ইহুদিদের সম্মানে কিয়েভের একটি স্মৃতিসৌধ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি দুনিয়ার সব ইহুদির উদ্দেশে বলছি, এখানে কী ঘটছে আপনারা কি দেখতে পাচ্ছেন না?’

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগে ২০২১ সালের ১২ মে টুইটারে দেওয়া পোস্টে ইসরায়েলে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করেছিলেন জেলেনস্কি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম