যুদ্ধবিমান না পাঠানোয় পশ্চিমাদের প্রতি ক্ষোভ জেলেনস্কির

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১০:৩২আপডেট : ২৭ মার্চ ২০২২, ১০:৩৫

রুশ বাহিনী মোকাবিলায় কিয়েভের অনুরোধের পরও ইউক্রেনে যুদ্ধ বিমান সরবরাহ না করায় পশ্চিমাদেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে যথাযথ অস্ত্র ছাড়া আত্মরক্ষা কঠিন এবং ট্যাংক-যুদ্ধবিমান না হলে অবরুদ্ধ মারিউপোল মুক্ত করা অসম্ভব।

রুশ অভিযানের শুরু থেকেই প্রতিরোধে ইউরোপের মিত্র দেশগুলোর কাছে আধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছে জেলেনস্কি। কিন্তু এখনও বিমান পায়নি দেশটি। এতে রুশ হামলা প্রতিরোধ কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন তিনি। তবে ইউক্রেনকে বিমান সহায়তা কীভাবে করা যায়, এ নিয়ে আলোচনা এখনও অব্যাহত আছে।

এদিন জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের এই মুহূর্তে ন্যাটোর এক শতংশ বিমান ও এক শতাংশ ট্যাংকের প্রয়োজন। এর বেশি চাইবে না। আমরা ৩১ দিন ধরে অপেক্ষা করছি। ইউরো আটলান্টিক সম্প্রদায়ের দায়িত্বে কে? এটা কি সত্যি, মস্কো ভয় দেখানোর কারণে?

কিয়েভকে যুদ্ধবিমান সরবরাহ না করলেও, ইউক্রেনে ইতোমধ্যে প্রচুর ক্ষেপণাস্ত্রসহ প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ অনেক মিত্র দেশ।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম