যুদ্ধের মধ্যে কিয়েভের স্কুল খুলছে অনলাইনে

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১১:৩৮আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:৪৩

আজ সোমবার থেকে স্কুল খুলছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। রুশ হামলা অব্যাহত থাকার কারণে শিক্ষার্থীরা এখনই সশরীরে ক্লাসে অংশ নিতে না পারলেও অনলাইনে যুক্ত হতে পারবে।

রবিবার স্কুল খোলার ঘোষণা দিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, কোর্সগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে। বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে মেয়র আরও বলেন, ' এখন গুরুত্বপূর্ণ কাজ হলো সামরিক আইনের মতো কঠিন পরিস্থিতিতে বসবাস এবং কাজ করে যাওয়া'। তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতে কাজ হবে না বলেও জানিয়েছেন তিনি।

ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে দাবি করেছে দেশটির সরকার।

জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশটির অর্ধেকের বেশি শিশু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ অনেক মিত্র দেশে আশ্রয় নিয়েছেন ৩২ লাখের বেশি নাগরিক। এই সংখ্যা আরও বাড়বে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম