বিশ্বাসঘাতকদের ‘চূড়ান্ত সতর্ক’ করলেন জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ০৮:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:১২

দখলকৃত এলাকায় নিয়োজিত রুশপন্থী নেতাদের উদ্দেশে সতর্ক বার্তা শুনিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ভোরে এসব নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন তারা দীর্ঘ দিন টিকবে না।

নেতৃত্ব দখলের এই প্রচেষ্টা ‘খুবই দুর্বল এপ্রিল ফুল জোক’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘তাদের প্রতি আমার বার্তা খুবই সাধারণ: বিশ্বাসঘাতক হওয়ার দায় অনিবার্য।’

জেলেনস্কি বলেন, ‘আগামীকাল বা তারপরের দিন কী হবে তা গৌণ ইস্যু। মূল বিষয় হলো ন্যায়বিচার পুনর্বহাল হওয়া কেউ ঠেকাতে পারবে না’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এসব বিশ্বাসঘাতকদের সহযোগিতা করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষের কর্মীদের হুমকি দিচ্ছে’ মস্কো। তবে এধরনের নেতাদের দেওয়া যেকোনও সহায়তার পরিণতি ভোগ করতে হবে বলে জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘তাদের সঙ্গে কিংবা সরাসরি দখলদারদের সহযোগিতা করলে সমস্যায় পড়তে হবে। এটাই চূড়ান্ত সতর্কতা।’

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের