ইউক্রেনের অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইউনেস্কো

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১৫:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫:৫০

চলমান রুশ অভিযানে ইউক্রেনে এ পর্যন্ত অর্ধশতাধিক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত ৫৩টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনেস্কো। এসব স্থাপনার মধ্যে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, ৪টি জাদুঘর এবং ৪টি স্মৃতিস্তম্ভ রয়েছে। এগুলোর বেশিরভাগই রাজধানী কিয়েভ এবং অপর গুরুত্বপূর্ণ শহর খারকিভে অবস্থিত। তালিকায় প্রাচীন শহর চেরনিহিভের কিছু স্থাপনার নামও রয়েছে।

ইউনেস্কোর একজন মুখপাত্র বলেন, ‘এটি হালগানাদ তালিকা, তবে পূর্ণাঙ্গ নয়। কারণ আমাদের বিশেষজ্ঞরা এখনও বেশকিছু প্রতিবেদন যাচাই অব্যাহত রেখেছেন।' ক্ষয়ক্ষতি যাচাইয়ে স্যাটেলাইট ছবির পাশপাশি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা আমলে নিচ্ছেন তারা।

এদিকে রুশ বাহিনী কর্তৃক দখলকৃত এলাকায় নিয়োজিত রুশপন্থী নেতাদের উদ্দেশে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এসব নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, তারা বেশি দিন টিকবে না। নেতৃত্ব দখলের এই প্রচেষ্টা ‘খুবই দুর্বল এপ্রিল ফুল জোক’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘তাদের প্রতি আমার বার্তা খুবই সাধারণ: বিশ্বাসঘাতক হওয়ার দায় অনিবার্য।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী