রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে: ট্রুডো

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ০৮:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৮:৫৮

ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, বুচা শহরে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডে রাশিয়াকে অব্যশই জবাবদিহির আওতায় আনতে হবে। 

সোমবার (৩ এপ্রিল) নিজের টুইটারে জাস্টিন ট্রুডো আরও লেখেন, ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানচ্ছি। এই নৃশংস হত্যাযজ্ঞের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে। ইউক্রেনের জনগণকে সহায়তায় আমরা পাশে আছি।

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর নির্দেশ দেওয়ার তিন দিনের মাথায় বুচা শহরের দখল নেয় রুশ বাহিনী। এই সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে পুরো কিয়েভ অঞ্চল পুনরুদ্ধার করেছে ইউক্রেন। তাদের অভিযোগ রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের বুচা শহরে ‘ইচ্ছাকৃত হত্যাযজ্ঞ’ চালিয়েছে মস্কো।

বুচা শহরের মেয়র আনাতোলি ফেদুরুক শনিবার জানান, গণকবর থেকে ২৮০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনীয় বাহিনী শহরটিতে ফের প্রবেশ করার সময় পথে বেসামরিক মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে। 

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী