ইউক্রেনকে আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ১০:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৪৯

ইউক্রেনকে আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই ঘোষণা দিয়েছেন। ‘জরুরি প্রয়োজন’ মেটাতে দেশটিকে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, এ নিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের মোট নিরাপত্তা সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি।

ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করতে মার্কিন মিত্রদের সঙ্গে কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেন অ্যান্টনি ব্লিনকেন।

এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ দফায় রাশিয়ায় সব ধরনের বিনিয়োগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

জেন সাকি বলেন, রাশিয়ান সরকারি কর্মকর্তা, তাদের পরিবার, রুশ মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের