জেলেনস্কির অনুরোধে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠালো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২২, ১০:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:৪১

প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধে ইউক্রেনে তিনটি অত্যাধুনিক সামরিক যান পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ভারী সুরক্ষিত এই সামরিক যানগুলো যুদ্ধ অঞ্চলে সেনা এবং বেসামরিক নাগরিকদের পরিবহণে ব্যবহার করা হবে। ২০টি পাঠানোর কথা থাকলেও প্রাথম ধাপে তিনটি পাঠিয়েছে স্কট মরিসন সরকার।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেন। ভার্চুয়ালি ভাষণে ইউক্রেনে সমর্থন অব্যাহত রাখায় অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জেলেনস্কির অনুরোধে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠালো অস্ট্রেলিয়া

ইউক্রেনকে ১০ কোটি ৪২ লাখ মার্কিন ডলারের মানবিক ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলীয় সরকার। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার একাধিক ব্যক্তি এবং তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

শুধু অস্ট্রেলিয়া নয়, ইউরোপের অনেক দেশ ইউক্রেনে সামরিক এবং ত্রাণ সহায়তা পাঠাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিচ্ছে জেলেনস্কির সরকারকে।

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান