ইউরোপের আরেক দেশে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম স্থাপনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ১৩:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৩:৫৬

ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ায় একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই ঘোষণা দিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে ইউক্রেনকে সোভিয়েত আমলের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। তিনি বলেন, রুশ আগ্রাসন মোকাবিলা তথা আত্মরক্ষার জন্য কিয়েভের অনুরোধে এগুলো দান করা হয়েছে। এর বদলে ন্যাটো মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সরঞ্জাম পাবে তার দেশ।

স্লোভাকিয়া ইউক্রেনকে তার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দানের ঘোষণা দেওয়ার পরই দেশটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। একইসঙ্গে এটি অপারেট করার জন্য দেশটিতে মার্কিন সেনাসদস্যদেরও পাঠানোর ঘোষণা দেন তিনি।

আগামী কয়েক দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি স্লোভাকিয়ায় পৌঁছাবে বলেও জানান লয়েড অস্টিন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম