রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ২১:০৮আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২১:০৮

রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইউক্রেন এখনও প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুচা এবং অন্যান্য শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মধ্যেই এমন কথা বললেন তিনি।

অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন সব সময় বলে আসছে আলোচনার জন্য প্রস্তুত এবং চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছে। তার আগে বুচা শহর পরিদর্শন করেন জেলেনস্কি।

সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের বুচা শহরে ছেড়ে যাওয়ায় আবারও নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। তখনই শহরের বিভিন্ন জায়গায় শতাধিক বেসামরিক নাগরিকদের মরদেহ শনাক্ত করে। কিয়েভ অভিযোগ করেছে, রাশিয়ান সেনারা বুচা শহরে গণহত্যা চালিয়েছে। তা অস্বীকার করে ইউক্রেন সরকারের সাজানো নাটক বলছে মস্কো।

রাশিয়ান সেনারা কিয়েভে, চেরনেহিভসহ বেশ কিছু অঞ্চল ছেড়ে গেছে। এখন পূর্ব ইউক্রেনে মনোনিবেশ করবে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী নতুন করে হামলা প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ জেলেনস্কির।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের