ইউক্রেনের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৬:২৯আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:২৯

ইউক্রেনকে একটি পশ্চিমা দেশের দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ দাবি করেছেন, রবিবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দিনিপ্রো শহরের একটি হ্যাঙ্গারে থাকা ইউক্রেনের চারটি এস-৩০০ লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দেশটির ২৫ সেনাসদস্যও আহত হয়েছে।

মস্কোর এমন দাবি অবশ্য নাকচ করে দিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা দফতরের দাবিকে গুজব হিসেবে আখ্যায়িত করেছে দেশটি।

ইউক্রেনকে কোন দেশ থেকে এই এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হয়েছে সে বিষয়ে রাশিয়ার তরফে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি ইউক্রেনকে সোভিয়েত আমলের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দিয়েছিল স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বলেছেন, রুশ আগ্রাসন মোকাবিলা তথা আত্মরক্ষার জন্য কিয়েভের অনুরোধে এগুলো দান করা হয়েছে। এর বদলে ন্যাটো মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সরঞ্জাম পাবে তার দেশ।

স্লোভাকিয়া ইউক্রেনকে তার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দানের ঘোষণা দেওয়ার পরই দেশটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। একইসঙ্গে এটি অপারেট করার জন্য দেশটিতে মার্কিন সেনাসদস্যদেরও পাঠানোর ঘোষণা দেন তিনি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের