কিয়েভ থেকে পালিয়ে বিয়ে করলেন রুশ ও ইউক্রেনীয় নাগরিক

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ১০:৩২আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১০:৩২

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী এক ইউক্রেনীয় এবং এক রুশ নাগরিক মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বুধবার মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিসে বিয়ে করেন ইউক্রেনীয় নাগরিক দারিয়া সখনিউক এবং রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি।

যুদ্ধ শুরুর আগে দুই জনই ইউক্রেনে বসবাস করতেন। তেলেমনুন্দা টেলিভিশন নেটওয়ার্ককে তারা জানান, কিয়েভেই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে যুদ্ধের কারণে তা বাতিল করতে হয়।

ইউক্রেনীয় নাগরিক দারিয়া সখনিউক টিভি নেটওয়ার্কটিকে বলেন, ‘মেক্সিকোর তিজুয়ানায় আমাদের একত্রিত হতে সাহায্য করা কিছু চমৎকার মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি খুশি’।

বিয়ের আনুষ্ঠানিকতার পর এই যুগল দারিয়া সখনিউকের ২৭তম জন্মদিন পালন করেন। ঐতিহ্যবাহী মেক্সিকান ‘তাকুইজা’ উৎসব এবং মারিয়াচি সঙ্গীতের মাধ্যমে জন্মদিন পালন করেন তারা।

তিজুয়ানা শহর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুগল দুই সপ্তাহ আগে মেক্সিতো পৌঁছান। রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার যোগ্য বলে বিবেচিত হননি। কারণ যুক্তরাষ্ট্র এখন কেবল ইউক্রেন যুদ্ধ থেকে পালানো মানুষদেরই অভিবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করছে।

তবে ইউক্রেনীয় নাগরিককে বিয়ে করায় এখন রুশ নাগরিক সেমেন বব্রোভস্কি আশা করছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে আর তারা নিই ইয়র্কে নতুন করে বসবাস শুরু করবেন।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম