পশ্চিমাদের ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুমকি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ০৮:৩৬আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৮:৩৬

ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্র দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর এক আনুষ্ঠানিক কূটনৈতিক নোটে এই হুমকি দেওয়া হয়েছে। এই নোটের কপি হাতে পেয়েছে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম।

দুই পাতার এই কূটনৈতিক নোটটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের রুশ দূতাবাস। এতে সতর্ক করে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংঘাতে ‘জ্বালানি যোগাচ্ছে’। আর এর জেরে ‘অপ্রত্যাশিত পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে রুশ কূটনীতিকরা।

গত মঙ্গলবার ওই কূটনৈতিক নোটটি পাঠানো হয়। সেদিন কেবলই ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্যাকেজ সহায়তার খবর ছড়িয়ে পড়তে শুরু করে। কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেন। এগুলোর মধ্যে প্রথমবারের মতো রয়েচে দীর্ঘ পাল্লার গোলা বর্ষণ অস্ত্র।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা, রাশিয়ার এই হুমকিকে স্বীকারোক্তি হিসেবে দেখা যেতে পারে যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সামরিক সহায়তা ইউক্রেনে কার্যকর রয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে পৌছাবে মার্কিন সহায়তা প্যাকেজের নতুন অস্ত্রের প্রথম চালান। এদিকে পূর্ব ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া। বিতর্কিত ডনবাস অঞ্চলে আগামী কয়েক দিনের মধ্যে বড় হামলা শুরুর আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিকে তিনশ’ কোটি ডলারের বেশি অস্ত্র সরবরাহ করেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম