‘পুরো ইউরোপ অপেক্ষাকৃত কম নিরাপদ’

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ০৯:৩৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯:৩৩

পুরো ইউরোপ অপেক্ষাকৃত কম নিরাপদ বলে মন্তব্য করেছেন মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের প্রত্যেকে মাত্র দুই মাস আগের তুলনায় অপেক্ষাকৃত কম নিরাপদ বোধ করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মলদোভার গণতান্ত্রিক সংস্কার এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে উদ্ভূত শরণার্থী সংকটের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন নিকু পোপেস্কু।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, শরণার্থীদের প্রতি মলদোভার মানবিক প্রতিক্রিয়া ছিল অসাধারণ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির চার লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি। এই শরণার্থীরা এখন মলদোভার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের প্রতিনিধিত্ব করে।

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ইউক্রেন সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতিতে মলদোভার প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন অ্যান্টনি ব্লিনকেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
হাউস অব লর্ডসের প্রতিবেদন: যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে পরিবর্তন আস‌বে?
ব্রিটেনের ‘হারানো দশক’: পপুলিজমে বন্দি পশ্চিমা রাজনীতি
কী, কেন, কীভাবেইরান-মার্কিন যুদ্ধে শেষ পর্যন্ত জিতলো কে
সর্বশেষ খবর
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বোস্টনে মুখোমুখি ইংল্যান্ড-ঘানা
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন
ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে শিবির নেতা জিসান
ধর্ষণ মামলায় রিমান্ড শেষে কারাগারে শিবির নেতা জিসান
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম