এবার রুশপন্থী হ্যাকারদের সাইবার হামলার শিকার রোমানিয়া

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ১০:০২আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৫১

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে দফায় দফায় সাইবার হামলা চালিয়েছে রুশপন্থী হ্যাকাররা। এবার কিয়েভের মিত্র রোমানিয়াতেও সাইবার হামলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতি রোমানিয়ার সমর্থন দেওয়ায় দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে রুশপন্থী একটি সাইবার ক্রাইম গ্রুপ। এতে করে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত পুলিশ এবং রেলওয়েসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কয়েক মিনিটের জন্য অফলাইন হয়ে যায়।

রোমানিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সংস্থাগুলো সিরিজ সাইবার হামলার শিকার হয়েছে।

এদিকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির সরকারের সঙ্গে যুক্ত কয়েকটি হ্যাকার গ্রুপ ইউক্রেনের বিরুদ্ধে শত শত সাইবার হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি রুশপন্থী রাষ্ট্রের কুশীলবদের ইউক্রেনের বিরুদ্ধে ২৩৭টিরও বেশি অপারেশন শুরু করতে দেখেছি।’ এই ধরনের আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মাইক্রোসফট।

/জেজে/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের