রুশ তেলে নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো ইইউ

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২২, ১৭:০৮আপডেট : ০৪ মে ২০২২, ২০:৫৭

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা উন্মোচন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন নিষেধাজ্ঞার ছয় দফার প্যাকেজের প্রস্তাব ইইউ’র পার্লামেন্টে তুলে ধরেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগস্ট মাসের মধ্যেই রাশিয়া থেকে পেট্রোলিয়াম আমদানি পুরোপুরি বন্ধ করতে তোড়জোড় চালাচ্ছে ইইউ কমিশন। নিয়ম মেনে সর্বসম্মতিক্রমে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানোর লক্ষ্যে বুধবার থেকে ইইউ রাষ্ট্রদূতরা আলোচনায় বসেছেন। ঐক্যমত অর্জিত হলে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইইউ।

ইউরোপীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রাশিয়ার অর্থনীতি, সামরিক ও মিথ্যা প্রচারণাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের পরিকল্পনা ইউরোপীয় সংসদে তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউক্রেনেকে মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তিনি সফল হবে না। উল্টো তার নিজের দেশই ডুবে যাচ্ছে’।

ইউরোপীয় পার্লামেন্টে ভাষণে উরসুলা আগামী ছয় মাস অর্থ্যাৎ ২০২২ সালের মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও চলতি বছরের শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান সদস্য দেশগুলোর প্রতি।

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের অর্থনীতিকে ঠিক রেখেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, সুশৃঙ্খল উপায়ে রুশ তেল বন্ধ করে দিতে পারবো’।

তবে রাশিয়া থেকে তেল আমাদানি বন্ধের কাজটি আপাতত ইউরোপের জন্য কঠিন হয়ে পড়বে মনে করেন তিনি। উল্লেখ্য, ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী