রুশ বাহিনী প্রত্যাহার ছাড়া কোনও যুদ্ধবিরতি নয়: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২২, ০৯:৩৮আপডেট : ০৫ মে ২০২২, ১৯:৫০

ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ বাহিনী প্রত্যাহার ছাড়া রাশিয়ার সঙ্গে কোনও যুদ্ধবিরতি হতে পারে না। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ মস্কোর সঙ্গে এমন কোনও চুক্তি মেনে নিতে পারে না, যেখানে রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থানের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, চলমান সংঘাতের প্রথম ধাপে ইউক্রেনীয় বাহিনী রুশ আগ্রাসন প্রতিহত করেছে। দ্বিতীয় ধাপে ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করবে। তৃতীয় ধাপে ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের পথে অগ্রসর হবে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি এবং বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর স্বাধীনতার স্বীকৃতিকে শত্রুতা থামানোর মূল শর্ত হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো নিয়ে ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, ইউক্রেনের উদ্দেশে পাঠানো অস্ত্র বা সামরিক সরঞ্জামের চালান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

উল্লেখ্য, এই যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। এভাবে অস্ত্র সরবরাহ পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করছে রাশিয়া।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী