মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের দাবি, ইউক্রেনে যুদ্ধ শুরুর এ পর্যন্ত ১০-১২টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মঙ্গলবার জ্যেষ্ঠ প্রতিরক্ষা মার্কিন কর্মকর্তা জানান, হাইপারসনিক অস্ত্র ব্যবহারের সঠিক পরিসংখ্যান নেই যুক্তরাষ্ট্রের কাছে। এ প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার দাবি, একটি ‘কিঞ্জাল’ ক্ষেপণাস্ত্র প্রায় ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি গত মার্চে ইউক্রেন প্রথম ছোড়ে রাশিয়া। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতির এবং ২ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
রাশিয়া হাইপারসনিক ব্যবহার নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি এই মার্কিন কর্মকর্তা। এর মধ্যেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসাতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী। যুদ্ধ পর্যালোচনাকারী ইউক্রেনীয় থিংক ট্যাংক সেন্টার ফর ডিফেন্স স্ট্র্যাটেজিস জানায়, রাশিয়ার একটি সুপারসনিক বোমারু তিনটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও হামলা চালিয়ে রাশিয়া। রুশ হামলায় ভয়াবহ মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে ইউক্রেনের বেশিরভাগ জায়গায়।








