ইউক্রেনে সাইবার হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
১১ মে ২০২২, ০৯:৩৬আপডেট : ১১ মে ২০২২, ০৯:৩৮

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর মার্কিন অভিযোগের বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের বক্তব্য প্রত্যাখ্যান করে এ ধরনের অভিযোগকে ‘অযৌক্তিক’ হিসেবে আখ্যায়িত করেছে মস্কো। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় অবকাঠামোতে সাইবার হামলায় ঘটনায় রাশিয়ার জড়িত থাকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি মস্কোর নজরে এসেছে। ওয়াশিংটনের বক্তব্য অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশ কখনও সাইবার আগ্রাসনে লিপ্ত হয়নি। এটি রাশিয়ার নীতিগত অবস্থানের বিরোধী।’

এদিকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং অন্যান্য অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপে রুশ দূতাবাস বন্ধের কোনও পরিকল্পনা মস্কোর নেই বলে  জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। তিনি বলেন, ‘এটি আমাদের ঐতিহ্যের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি যে কূটনৈতিক পর্যায়ে প্রতিনিধি অফিসের কাজ গুরুত্বপূর্ণ।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান