খেরসনের মস্কোপন্থী কর্তৃপক্ষ রাশিয়ার অংশ হতে আহ্বান জানাবে

বিদেশ ডেস্ক
১১ মে ২০২২, ২২:৩২আপডেট : ১১ মে ২০২২, ২২:৩৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে মস্কোর নিয়োগকৃত কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলটিকে রাশিয়ার অংশ করার জন্য তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানাবে। বুধবার রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলটির এক কর্মকর্তা এই কথা বলেছেন। রুশ সংবাদমাধ্যমের বরাতে এখবর জানিয়েছে এএফপি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথম বড় যে শহরটি তারা দখল করে সেটি হচ্ছে এই খেরসন।

মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলটির এক কর্মকর্তা কিরিল স্ট্রেমৌসভ বলেন, খেরসনকে রাশিয়ার সঙ্গে একীভূত করতে একটি অনুরোধ জানানো হবে।

তিনি জানান, এই বছরের শেষ দিকে খেরসন পুরোপুরি রাশিয়ার আইন দ্বারা পরিচালিত হবে।

ক্রিমিয়ার উত্তরে খেরসন অঞ্চল অবস্থিত। ২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

ইউক্রেনে আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য পুতিন এটিকে রুশ ভাষাভাষী মানুষদের রক্ষার জন্য মস্কোর বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছেন। পুতিনের দাবি, পশ্চিমাপন্থী প্রতিবেশী দেশ ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা তাদের নেই।

তবে গত সপ্তাহে রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, উত্তর ইউক্রেনে অনন্তকাল থাকার পরিকল্পনা রয়েছে রাশিয়ার।

এপ্রিলে রাশিয়ার সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহর মারিউপোল দখল করেছে। এটি আজভ সাগরের তীরে অবস্থিত। কিন্তু ইউক্রেনীয় সেনারা এখনও বৃহদাকার স্টিল কারখানা আজভস্টলে অবস্থান করছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী