রাশিয়া থেকে ক্ষতিপূরণ আদায়ে চুক্তির প্রস্তাব জেলেনস্কির

বিদেশ ডেস্ক
২১ মে ২০২২, ১১:২৮আপডেট : ২১ মে ২০২২, ১১:২৮

যুদ্ধের চাপিয়ে দেওয়ায় রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে মিত্র দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এই প্রস্তাব দিয়ে তিনি বলেন, এই ধরনের চুক্তি হলে আগ্রাসনের পরিকল্পনাকারী দেশগুলো দেখতে পাবে তাদের এসব কর্মকাণ্ডের মূল্য পরিশোধ করতে হয়।

জেলেনস্কি অভিযোগ করেন ইউক্রেনীয় অবকাঠামোর যতটা সম্ভব ক্ষতি সাধনের চেষ্টা করছে রাশিয়া। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা সহযোগী দেশগুলোকে একটি বহুপাক্ষিক চুক্তিতে সই করার আমন্ত্রণ জানাচ্ছি এবং একটি প্রক্রিয়া তৈরি করার জন্য একটি ব্যবস্থা তৈরি করি যাতে রাশিয়ান কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত প্রত্যেকেই সব ক্ষতির জন্য ক্ষতিপূরণ পেতে পারে।’

জেলেনস্কি বলেন, এই ধরনের চুক্তিতে সই করা দেশগুলোতে থাকা রাশিয়ার তহবিল ও সম্পদ জব্দ করা হবে। সেগুলো বিশেষায়িত ক্ষতিপূরণ তহবিলে সরিয়ে নেওয়া হবে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘সেটাই হবে ন্যায়। আর রাশিয়া আমাদের দিকে ছুড়ে দেওয়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র, প্রত্যেকটি বোমা, প্রতিটি গুলির ওজন টের পাবে।’

গত মাসে কানাডা বলেছে তারা নিষেধাজ্ঞার আইন পরিবর্তন করবে যাতে বাজেয়াপ্ত এবং নিষেধাজ্ঞার আওতায় পড়া বিদেশি সম্পদ আক্রান্ত দেশগুলো পুনর্গঠনে ক্ষতিপূরণ হিসাবে পুনরায় বিতরণ করা যায়।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের