২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২২ মে ২০২২, ১৫:৪৬আপডেট : ২২ মে ২০২২, ১৬:১৬

ইউক্রেনের ২২ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইউক্রেনকে তার বন্দরগুলোকে অবরোধমুক্ত করতে সহায়তা না করে তবে জ্বালানি সংকটের পর খাদ্য সংকট দেখা দেবে।

চলমান সংকট নিরসনে সামরিক সমাধান একটি উপায় হতে পারে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, এই কারণেই ইউক্রেন তার অংশীদারদের কাছ থেকে প্রাসঙ্গিক অস্ত্র চাইছে।

এদিকে শনিবার রাতের ভাষণে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনবাসের যুদ্ধ পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ হিসেবে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। কারণ, গত কয়েকদিন ধরে স্লোভিয়ানস্ক ও সেভেরোডোনেটস্কে ব্যাপকভাবে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি