রাশিয়ার বিরুদ্ধে মামলার পরিকল্পনা ইউক্রেনের শীর্ষ ধনীর

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ১৪:৫৫আপডেট : ২৭ মে ২০২২, ১৪:৫৫

ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন তিনি। তার দাবি মারিউপোলে তার মালিকানাধীন স্টিল কারখানায় রুশ বোমাবর্ষণে এক হাজার সাতশ’ থেকে দুই হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে।

রুশ বোমা ও গুলিবর্ষণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মারিউপোলের আজভস্টল স্টিল কারখানা। দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরীর আরও দুই কারখানা ইল্লিচ স্টিল এবং আয়রন ওয়ার্কসও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারখানার মালিক রিনাত আখমেতভ।

ইউক্রেনের সবচেয়ে বড় স্টিল উৎপাদক মেতিনভেস্ট এর মালিক রিনাত আখমেতভ বলেন, ‘আমরা অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে মামলা করব এবং সব ক্ষতি এবং হারানো ব্যবসার জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করবো।’

আজভস্টল এবং ইল্লিচে রুশ হামলায় মেতিনভেস্টের কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে আখমেতভ বলেন, ‘রাশিয়ান আগ্রাসনের কারণে প্রতিস্থাপন খরচ ...  ১৭ থেকে ২০ বিলিয়ন ডলার।  রাশিয়ার বিরুদ্ধে মামলায় চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।’

গত আট বছর ধরেই নিজের বাণিজ্যিক সাম্রাজ্য ভেঙে পড়তে দেখছেন ধনকুবের রিনাত আখমেতভ। এই সময় ধরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বিপুল এলাকা নিয়ন্ত্রণ করছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে মেতিনভেস্ট জানিয়ে দিয়েছে তারা চুক্তি অনুযায়ী সরবরাহ অব্যাহত রাখতে পারবে না। আখমেতভের আর্থিক ও শিল্প গ্রুপ এসসিএম ঋণ বাধ্যবাধকতা পূরণে কাজ করছে। এছাড়া তার ব্যক্তিগত পাওয়ার প্লান্ট ডিটিইকে তাদের ঋণ পুনর্গঠন করছে।

আখমেতভ জানিয়েছেন, রুশ আগ্রাসন শুরুর পর থেকেই তিনি ইউক্রেনে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের ওপর বিশ্বাস রাখি, জয়ের ওপর বিশ্বাস রাখি।’

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ