প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের খারকিভ অঞ্চলের এক তৃতীয়াংশ জায়গা এখনও রাশিয়ার দখলে। তবে ইউক্রেন অবশ্যই হারানো জায়গা পুনরুদ্ধার করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধে আক্রান্ত পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রবিবার সফর করেছেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে এই প্রথম তিনি রাজধানী কিয়েভের বাইরে কোনও রণক্ষেত্রে সফর করলেন। রাতে ভাষণে জেলেনস্কি খারকিভের ধ্বংসযজ্ঞ পরিস্থিতির বর্ণনা করেন তিনি।
ভাষণে বলেন, রুশ বাহিনী হামলা চালিয়ে খারকিভের অ্যাপার্টমেন্টগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছে। অনেক ভবন অর্ধেক ক্ষতিগ্রস্ত। ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
এর আগে জেলেনস্কি তার টেলিগ্রাম পোস্টে জানান, খারকিভ ও অঞ্চলটিতে ২ হাজার ২২৯টি ভবন ধ্বংস হয়েছে। আমরা পুনর্নির্মাণ ও জীবন সঞ্চার করব খারকিভসহ যেসব শহর ও গ্রামে অশুভরা এসেছে।
ইউক্রেনে অভিযানের প্রথম থেকেই খারকিভে ভয়াবহ হামলা চালিয়ে রুশ যোদ্ধারা। এখন পিছু হটে সীমান্তের দিকে সরে যাওয়ায় আবারও দখলে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
সূত্র: আল জাজিরা।









