ইউক্রেনে রুশ আক্রমণের ১০০তম দিনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিওতে তার সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েকজন মিত্র। এতে তিনি বলেছেন, জয় আমাদের হবেই।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের সশস্ত্রবাহিনী এখানে আছে, আমাদের দেশের জনগণ এখানে আছেন। আমরা ইতোমধ্যে ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে আসছি। জয় আমাদের হবেই। গৌরব ইউক্রেনের।
ভিডিওতে জেলেনস্কি ও তার টিম দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে দাঁড়ানো ছিলেন। এসময় ইউক্রেনের প্রধানমন্ত্রীও ছিলেন।
২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের একদিন পর জেলেনস্কি একই জায়গা থেকে একই ধরনের প্রতিবাদী ভিডিও প্রকাশ করেছিলেন। পরে আরেকটি ভিডিওতে জেলেনস্কি পশ্চিমাদের আহ্বানে কিয়েভ ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
সূত্র: বিবিসি









