ইউক্রেনে পুতিন ‘ঐতিহাসিক’ ভুল করেছেন: ফ্রান্স

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ০৯:৪৩আপডেট : ০৪ জুন ২০২২, ১৭:৩৪

রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার ফরাসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে ‘অপমানিত করা উচিত নয় ... যাতে যেদিন যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমরা কূটনৈতিক উপায়ে একটি পথ প্রশস্ত করতে পারি’।

ম্যাক্রোঁ বলেন, ‘আমি তাকে [পুতিন] বলেছি তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন। আমি মনে করি তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটা বিষয় কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ার পথ কঠিন।’

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকার করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানো শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট।

এদিকে বিশ্বজুড়ে তৈরি হতে থাকা খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন পুতিন। একই সময় তিনি তার সরকারের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেন যদি সমুদ্র থেকে মাইন সরিয়ে ফেলে তাহলে তারা খাদ্য বোঝাই জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখবে।

রুশ টিভিকে পুতিন বলেন, ‘অবশ্যই, আমরা এখন বিশ্ব খাদ্য বাজারে যা ঘটছে, এই বাজারের উদীয়মান সমস্যাগুলোর দায়ভার রাশিয়ার উপর চাপানোর চেষ্টা দেখছি’।

সূত্র: আল জাজিরা

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম