চার্চে অগ্নিসংযোগের জন্য ইউক্রেনকে দোষারোপ রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ২১:৪২আপডেট : ০৪ জুন ২০২২, ২১:৪৩

ডোনেস্ক অঞ্চলের একটি চার্চে অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জাতীয়তাবাদীরা সোয়াটোহিরস্ক লাভরা চার্চে আগুন ধরিয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ৭৯তম এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেডের ইউনিটগুলো সিয়াটোহিরস্ক থেকে পিছু হটার প্রাক্কালে ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা’ কাঠের চার্চটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পোস্টে দাবি করা হয়, ইউক্রেনের সাঁজোয়া যানে থাকা মেশিনগান থেকে চার্চটির কাঠের দেয়ালে হামলা চালানো হয়েছে।

রাশিয়ার এমন দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিয়েভের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ডনবাসের লুহানস্ক অঞ্চলের যে শহরটি ঘিরে গত কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে, সেখানে রুশ বাহিনীর কাছ থেকে কিছু এলাকা পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই এক টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন, সেভেরোডোনেস্কের হারানো ২০ শতাংশ জায়গা আবারও পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। রুশ হামলায় সেখানকার বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে পুনর্দখল করা এলাকাটিতে কিয়েভ যেন বাড়তি সেনা ও রশদ পাঠাতে না পারে, সেজন্য রুশ বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরের পশ্চিমে একটি নদীর ওপর সেতুগুলো ধ্বংস করে দিচ্ছে দাবি করেছেন ইউক্রেনের একজন কর্মকর্তা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী