ইউক্রেনকে আলোচনায় বসতে দিচ্ছে না পশ্চিমারা: অভিযোগ রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২২, ১৫:২৪আপডেট : ০৫ জুন ২০২২, ১৫:২৪

ইউক্রেনকে শান্তি আলোচনায় বসতে দিচ্ছে না পশ্চিমারা। শনিবার এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার লাগাম টেনে ধরার একটি হাতিয়ারে পরিণত করেছে। তারা কিয়েভকে রুশবিরোধী অবস্থান আরও কঠোর করতে বাধ্য করেছে।

মস্কোর ওপর  পশ্চিমা দেশগুলোর সিরিজ নিষেধাজ্ঞারও সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব পদক্ষেপের ফল হয়েছে উল্টো। কেননা, এতে করে রাশিয়ার চেয়ে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হয়েছে।

এদিকে রাশিয়ার সঙ্গে ফের আলোচনার আগে নিজেদের সামরিক অবস্থান সংহত করতে চায় বলে জানিয়েছে ইউক্রেন। মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় দেশটির আলোচক ডেভিড আরাখামিয়া কিয়েভের এমন অবস্থানের কথা জানিয়েছেন।

ডেভিড আরাখামিয়া বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে পশ্চিমা দুনিয়া থেকে নতুন অস্ত্র সংগ্রহের সাহায্যে নিজের অবস্থান আরও জোরালো করতে চায় ইউক্রেন। ইউক্রেনের জাতীয় টেলিভিশনকে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম