ইউক্রেনে প্রথমবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটেন

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২২, ১৪:১৫আপডেট : ০৬ জুন ২০২২, ১৪:২৭

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে কিয়েভে প্রথমবার দূরপাল্লার (এম২৭০) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্যের প্রতি সমর্থনে ইউক্রেনকে একাধিক রকেট সিস্টেম সহায়তা দেওয়া হবে। এগুলো রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের সহায়ক হবে।

বেন ওয়ালেস বলেছেন, ‘রাশিয়া তাদের হামলার কৌশল পাল্টেছে। সুতরাং আমাদের আরও বেশি করে ইউক্রেনের পাশে থাকা উচিত। রাশিয়ার নৃশংস গোলার আঘাত থেকে ইউক্রেনকে আত্মরক্ষা করতে এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমগুলো সাহায্য করবে।’

নতুন অত্যাধুনিক এই সামরিক সরঞ্জাম ব্যবহারে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটেন।

যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, নিউ জিল্যান্ড, জাপান, পোল্যান্ডসহ অনেক মিত্রদেশ ইউক্রেনে প্রচুর অস্ত্র ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। তবে কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে পশ্চিমা দেশগুলোকে বার বার সতর্ক করে আসছে মস্কো। হুমকি উপেক্ষা করেই সহায়তা অব্যাহত রেখেছে ইউক্রেনের মিত্ররা। অস্ত্র পাঠানোর ফলে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। 

ইউক্রেনে যুদ্ধে এ পর্যন্ত ৩১ হাজার ২৫০ জন রুশ যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধে প্রতিনিয়ত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে রাশিয়ার। এর মধ্যেই ১ হাজার ৩৮৬টি ট্যাংক হারিয়েছে দেশটির সেনাবাহিনী।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান