আকাশপথে নিষেধাজ্ঞা, সার্বিয়া সফর বাতিলে বাধ্য হলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২২, ১৬:০১আপডেট : ০৬ জুন ২০২২, ১৬:৫৭

পূর্বনির্ধারিত সার্বিয়া সফর বাতিলে বাধ্য হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আকাশপথে সার্বিয়ার প্রতিবেশী দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে শেষ পর্যন্ত দেশটিতে যেতে পারেননি তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আগামী তিন বছরের জন্য গ্যাস রফতানির চুক্তি সম্পাদনের জন্য রবিবার দুই দিনের সফরে সার্বিয়া যাওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া এবং মন্টিনিগ্রো সের্গেই ল্যাভরভকে বহনকারী বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে সফরটি বাতিল করে দেওয়ার কোনও বিকল্প ছিল না।

সফরের অংশ হিসেবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে তার বৈঠকের কথা ছিল। এছাড়া মস্কো থেকে সার্বিয়ার গ্যাস আমদানি নিয়ে এক বৈঠকেও তার অংশ নেওয়ার কথা ছিল।

রাশিয়াভিত্তিক ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, কূটনৈতিক সূত্রে সার্বিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনটি নিশ্চিত করা হয়েছে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম