আজভস্টল যোদ্ধাদের মরদেহ পৌঁছেছে কিয়েভে, জানালো পরিবার

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২২, ০৪:৩০আপডেট : ০৮ জুন ২০২২, ০৮:৩৩

মারিউপোলের ১৬০ প্রতিরোধ যোদ্ধার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে সমান সংখ্যক মরদেহ রাশিয়ার কাছেও হস্তান্তর করেছে কিয়েভ। মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দর নগরী মারিউপোলকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা।

এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া। হস্তান্তরের মধ্যে ৫০ জনের মরদেহ আজভ রেজিমেন্ট যোদ্ধাদের বলে জানিয়েছে তাদের পরিবার। ইউক্রেনীয় যোদ্ধারা মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় দীর্ঘদিন অবরুদ্ধ অবস্থায় ছিল। সেখান থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল। সম্প্রতি তারা আত্মসম্পর্ণ করে। এদের অনেকে গুরুত্বর আহত ছিলেন। তারাই ছিলেন মারিউপোলের শেষ প্রতিরোধ যোদ্ধা।

মস্কোর দাবি, ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসম্পর্ণ করতে বাধ্য হয়েছিল।

সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখনও দুই হাজার ৫০০ আজভস্টল প্রতিরোধ যোদ্ধা- যাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ এবং আঞ্চলিক প্রতিরক্ষার সদস্য রুশ কারগারে। 

সোমবার টেলিগ্রাম পোস্টে একাধিক পরিবার জানিয়েছেন, আজস্টলের প্রতিরোধ যোদ্ধাদের দেহ রাজধানী কিয়েভে পৌঁছেছে। এদের মধ্যে এক তৃতাংশই আজভ রেজিমেন্ট ফাইটার। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এতে প্রায় তিনমাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। 

মারিউপোল রুশ সীমান্ত থেকে খুব একটা দূরে নয়। যুদ্ধের শুরুর দিকেই কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটিতে বোমাবর্ষণ চালায়। ধারাবাহিক হামলায় কয়েক হাজার মানুষ মারা গেছেন। রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বহু বাড়ি-ঘর।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম