ইউক্রেনের সহস্রাধিক বন্দিকে রাশিয়ায় পাঠানো হয়েছে: তাস

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২২, ০৯:৫২আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:৫৩

মারিউপল শহরে আত্মসমর্পণকারী ইউক্রেনের এক হাজারেরও বেশি সেনাসদস্যকে তদন্তের জন্য রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

তাসের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, আরও ইউক্রেনীয় বন্দিদের রাশিয়ায় স্থানান্তরিত করার পরিকল্পনা করছে মস্কো।

এদিকে ইউক্রেন জানিয়েছে, তারা সব বন্দিদের ফেরত আনার জন্য কাজ করছে। তবে রাশিয়ার কিছু আইনপ্রণেতা আটককৃতদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খেরসন শহরে নতুন করে সাংবাদিক ও অ্যাক্টিভিস্টসহ অর্ধসহস্রাধিক বেসামরিক নাগরিককে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে। ক্রিমিয়ার ইউক্রেনীয় দূত তামিল তাশেভা বলেছেন, অঞ্চলটিতে প্রায় ৬০০ লোক রয়েছেন যারা আসলে জিম্মি। তাদের বিশেষভাবে সজ্জিত কারাগারে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদেরকে অমানবিক অবস্থায় রাখা হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে। কিছু মানুষকে খেরসন থেকে ক্রিমিয়ায় জোরপূর্বক পাঠানো হচ্ছে। তাদেরকে মূলত জিম্মি ও যুদ্ধবন্দি হিসেবে রাখা হচ্ছে। মারিউপোল থেকে কিছু লোকজনকে আটক করে সিমফেরোপোল রিমান্ড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। গত ৩ জুন এই যুদ্ধ ১০০তম দিন অতিক্রম করেছে। মস্কোর দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানের লক্ষ্য, দেশটিকে নাৎসিমুক্ত করা। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযোগকে আক্রমণের মিথ্যা অজুহাত হিসেবে আখ্যায়িত করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। মস্কোর বিরুদ্ধে অভিযোগ, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। এতে খাদ্যশস্য রফতানি ব্যহত হচ্ছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম