দুই শতাধিক যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া: ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২২, ১২:২৫আপডেট : ০৮ জুন ২০২২, ১২:২৫

ইউক্রেনের কাছে দেশটির দুই শতাধিক যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মারিউপোলে নিহত প্রতিরোধ যোদ্ধাদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২১০ জনের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই আজভস্টলের প্রতিরোধ যোদ্ধা।

আজভস্টল ইস্পাত কারখানায় প্রায় তিন মাসব্যাপী প্রতিরোধ জারি রেখেছিল ইউক্রেনের সেনারা। কিন্তু রুশ বাহিনীর অবরোধের মধ্যে পড়ে এক পর্যায়ে তাদের খাবার, ওষুধ ও গোলাবারুদের মজুত ফুরিয়ে যায়। আত্মসমর্পণে বাধ্য হয় আড়াই হাজারের মতো ইউক্রেইনীয় যোদ্ধা। পরে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায় রাশিয়া।

ইউক্রেন চাইছে বন্দি বিনিময়ের মাধ্যমে এই যোদ্ধাদের দেশে ফিরিয়ে নিতে। তবে রাশিয়ার কয়েকজন আইনপ্রণেতার দাবি, ফেরত না দিয়ে এই সেনাদের যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। গত ৩ জুন এই যুদ্ধ ১০০তম দিন অতিক্রম করেছে। মস্কোর দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানের লক্ষ্য, দেশটিকে নাৎসিমুক্ত করা। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযোগকে আক্রমণের মিথ্যা অজুহাত হিসেবে আখ্যায়িত করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। মস্কোর বিরুদ্ধে অভিযোগ, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। এতে খাদ্যশস্য রফতানি ব্যহত হচ্ছে। সূত্র: আল জাজিরা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম