ডনবাসের ভাগ্য নির্ধারণ করবে সেভেরোডনেস্কের যুদ্ধ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২২, ০৮:৪০আপডেট : ১০ জুন ২০২২, ১৪:২৮

ইউক্রেনীয় শহর সেভেরোডনেস্ক দখলের যুদ্ধ নৃশংস আর এই যুদ্ধই ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণের লক্ষ্যে চালানো হামলায় শহরটিকে বর্জ্যে পরিণত করে ফেলেছে।

রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন জানায়, এখন তারা ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী ডনবাস অঞ্চলকে সম্পূর্ণ ‘স্বাধীন’ করতে চায়। ২০১৪ সাল থেকে এই অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যেতে চাইছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর আগে থেকেই ডনবাসের এক-তৃতীয়াংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে এই বিচ্ছিন্নতাবাদীরা।

বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এটা খুবই নৃশংস এক যুদ্ধ, খুব কঠিন, সম্ভবত এই লড়াইয়ের কঠিনতম যুদ্ধ।’ তিনি বলেন, ‘ডনবাস অঞ্চলের যুদ্ধের কেন্দ্রস্থলে রয়েছে সেভেরোডনেস্ক… বৃহত্তর অর্থে এখন এখানেই আমাদের ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে।’

বুধবার সেভেরোডনেস্কের উপকণ্ঠে ইউক্রেনীয় যোদ্ধারা ফিরে এসেছে। এছাড়া তারা যতক্ষণ সম্ভব লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউক্রেনের লুহানস্ক প্রদেশের শহরটি গোলা বর্ষণে বর্জ্যভূমিতে পরিণত হয়েছে। লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহাই গাইদাই বলেছেন, শহরের কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।

বুধবার রাতে গাইদাই ইউক্রেনের এক টেলিভিশন চ্যানেলে বলেন, ‘আমাদের যোদ্ধারা সেভেরোডনেস্ক শিল্প অঞ্চলে ঝুলছে। কিন্তু যুদ্ধ শুধু শিল্পাঞ্চলেই নয়, ঠিক সেভেরোডনেস্ক শহরে চলছে।’

ইউক্রেনীয় যোদ্ধারা এখনও সেভেরোডনেস্কের অপেক্ষাকৃত ছোট দ্বৈত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ করছে। ডনেটস নদীর পশ্চিম তীরের এই শহরের আবাসিক ভবনগুলো রুশ সেনারা গুড়িয়ে দিয়েছে বলে জানান গাইদাই। তবে কোনও শহরের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম