সেভেরোডনেস্কের রাজপথে তীব্র লড়াই চলছে: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২, ১৫:০৬আপডেট : ১১ জুন ২০২২, ১৫:০৬

গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডনেস্কের রাজপথে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, এই লড়াইয়ে বিপুল সংখ্যক হতাহত হতে পারে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেভেরোডনেস্কের রাজপথে তীব্র লড়াই চললেও রুশ বাহিনী শহরটির দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।

ব্রিটিশ পর্যালোচনায় আরও বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে আর্টিলারি এবং বিমান সক্ষমতা দিয়ে ব্যাপক গুলি চালাচ্ছে রাশিয়া।

যুক্তরাজ্য বলেছে, রাশিয়া আরও সুনির্দিষ্ট আধুনিক ক্ষেপণাস্ত্রের অভাব বোধ করছে এবং ইউক্রেনের স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ভারী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আশ্রয় নিচ্ছে। এগুলো মূলত পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করে বিমানবাহী রণতরী ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে।

উল্লেখ্য, প্রচলিত ওয়ারহেড যখন স্থল আক্রমণে ব্যবহার করা হয় তখন সেগুলো মারাত্মক ভুল এবং উল্লেখযোগ্য ক্ষতি এবং বেসামরিক হতাহতের কারণ হতে পারে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম