সাংবাদিকসহ ৪৯ ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২২, ০৭:৪৩আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:০২

ইউক্রেন যুদ্ধ নিয়ে একপেশে সংবাদ উপস্থাপন ও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জেরে ব্রিটেনের প্রভাবশালী সাংবাদিকসহ ৪৯ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, বিবিসি, স্কাই নিউজের মতো ২৯ সাংবাদিক রাশিয়ায় প্রবেশ করতে পারবে না।

রাশিয়া জানিয়েছে, নতুন করে কালোতালিকাভুক্তদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তাও রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়া, ইউক্রেন ও ডনবাসের ঘটনা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত।

যে সাংবাদিকদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দ্য গার্ডিয়ানের শন ওয়াকার, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের গিডিয়ন রাচম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্যালিওটি।

বিবিসির এক মুখপাত্র জানান, বিবিসি ‘স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে’।

ইউক্রেনে সামরিক অভিযানে জেরে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম