আজভস্টলের বন্দি শীর্ষ কমান্ডারদের নেওয়া হয়েছে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২, ১২:২১আপডেট : ১৯ জুন ২০২২, ১২:২১

মারিউপোলে আজভস্টল স্টিল কারখানার দুই শীর্ষ কমান্ডারকে রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, তদন্তের জন্য ইউক্রেনের বন্দরনগরীর আজভ কারখানার দুই কমান্ডারকে নেওয়া হয়েছে দেশটিতে। খবর আল জাজিরার।

উল্লেখ্য, প্রায় এক মাসের বেশি সময় ধরে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোল অবরুদ্ধ করে রাখে রুশ বাহিনী। বিশাল আজভস্টল স্টিল কারখানাটিকে রক্ষায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনীয় যোদ্ধারা। সম্প্রতি তারা আত্মসমর্পণ করে। রাশিয়ার হাতে আটক হয় শতাধিক ইউক্রেনীয় যোদ্ধা। এসব ইউক্রেনীয় যোদ্ধার ভাগ্য অনিশ্চিয়তার মুখে পড়েছে। 

রাশিয়ান আইনপ্রয়োগকারী সূত্রের বরাতে তাস নিউজ শনিবার রাতে জানিয়েছে, আজভ ব্যাটালিয়নের উপ-কমান্ডার স্ব্যাটোস্লাভ পালামার ও ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৩৬তম মেরিন ব্রিগেডের কমান্ডার সের্হি ভলিনস্কিকে রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে।

স্ব্যাটোস্লাভ ও সের্হি ভলিনস্কির বিরুদ্ধে বিচার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে কিয়েভের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

তাদেরকে ডনবাসের ডনেস্ক থেকে রাশিয়ায় পাঠিয়েছে বিশেষ বাহিনীর কর্মকর্তারা। এর আগেও আটক হওয়া ইউক্রেনীয় অন্যান্য সেনাদেরকেও নেওয়া হয়েছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম