রাশিয়ার কাছে আরও এক শহর হারালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ২১:৪০আপডেট : ২৫ জুন ২০২২, ২১:৪২

দীর্ঘ লড়াইয়ের পর রুশ বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোডোনেস্ক পুরোপুরি দখলে নিয়েছে বলে জানিয়েছেন মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক। তার এমন ঘোষণায় নিশ্চিত হয়ে গেলো যে ইউক্রেনের বাণিজ্যিক শহরটির পতন ঘটেছে।

মেয়রের এই ঘোষণার আগে, সেভেরোডোনেস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে আসার নির্দেশ দেওয়া হয়। লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই বলেন, ‘এটা এখন এমন একটা পরিস্থিতি যে বিধ্বস্ত স্থানে থাকার কোনও মানে হয় না’।

এর মধ্যেই ইউক্রেনের জাতীয় টেলিভিশনে এক ঘোষণায় মেয়র বলেন, 'শহরটি এখন রাশিয়ার দখলে। তারা এখন সেখানে তাদের নিজস্ব ব্যবস্থাপনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। যতদূর জানি, সেভেরোডোনেস্কে কর্তৃপক্ষও নিয়োগ দিয়েছে মস্কো'।

লুহানস্ক ও ডোনেস্ক এই দুই মিলে ডনবাস। লুহনস্কে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোডোনেস্ক শহরে গত কয়েক সপ্তাহ ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছিল। শহরটি দখলে নিতে সর্বশক্তি নিয়ে হামলা চালায় রাশিয়া। তবে ইউক্রেনীয় যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় রুশ যোদ্ধাদের পক্ষে কঠিন হয়ে ওঠে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম